Terms & Conditions

SAYFEX – ব্যবহারকারীর শর্তাবলী:

sayfex.com ওয়েবসাইটটি ব্যবহার বা অর্ডার করার আগে দয়া করে নিচের শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ে নিন। এই সাইটটি ব্যবহারের মাধ্যমে আপনি আমাদের শর্ত মেনে নিয়েছেন বলে গণ্য হবে।

১. অর্ডার এবং মূল্য:

ওয়েবসাইটে প্রদর্শিত সমস্ত পণ্যের মূল্য বাংলাদেশি টাকায় (৳) নির্ধারিত।যেকোনো পণ্যের মূল্য বা অফার যেকোনো সময় পরিবর্তন করার অধিকার SAYFEX সংরক্ষণ করে।ভুলবশত কোনো পণ্যের স্টক বা মূল্য ওয়েবসাইটে ভুল দেখালে, অর্ডারটি বাতিল করার অধিকার আমাদের রয়েছে।

২. ডেলিভারি সময়:

ঢাকার ভেতরে সাধারণত ১-২ কার্যদিবস এবং ঢাকার বাইরে ২-৩ কার্যদিবসের মধ্যে ডেলিভারি করা হয়।প্রাকৃতিক দুর্যোগ বা কুরিয়ার সার্ভিসের সমস্যার কারণে ডেলিভারিতে বিলম্ব হতে পারে।

৩. ক্যাশ অন ডেলিভারি (COD):

কাস্টমার প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন। তবে ঢাকার বাইরের অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার বুকিং চার্জ (ডেলিভারি ফি) অগ্রিম নেওয়ার অধিকার SAYFEX সংরক্ষণ করে।