SAYFEX – ফেরত এবং রিফান্ড নীতি:
SAYFEX-এ আপনাকে স্বাগতম। আমাদের কাস্টমারদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। কোনো কারণে শার্টের সাইজ না মিললে বা কোনো ত্রুটি থাকলে আপনি সহজেই পণ্য পরিবর্তন (Exchange) বা ফেরত (Return) করতে পারবেন।
শর্তাবলী:
১. পণ্যটি হাতে পাওয়ার পর অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে চেক করে নেবেন। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যানকে প্রোডাক্টটি রিটার্ন করে দিন।
২. ডেলিভারি ম্যান চলে আসার পর যদি সাইজ বা কোনো সমস্যা পরিবর্তন করতে চান, তবে পণ্যটি হাতে পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমাদের ফেসবুক পেজে বা কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করতে হবে।
৩. সাইজ পরিবর্তনের ক্ষেত্রে কাস্টমারকে পুনরায় ডেলিভারি চার্জ প্রদান করতে হবে। কিন্তু যদি ভুল পণ্য বা ছেঁড়া/ত্রুটিযুক্ত পণ্য পাঠানো হয়, তবে SAYFEX সম্পূর্ণ নিজস্ব খরচে পণ্য পরিবর্তন করে দেবে।
রিফান্ড (Refund):
আমরা যদি কোনো অর্ডার ডেলিভারি করতে ব্যর্থ হই বা স্টক না থাকে, তবে আপনার অগ্রিম পেমেন্ট করা টাকা (যদি থাকে) ৩ থেকে ৫ কার্যদিবসের মধ্যে বিকাশ/নগদ-এর মাধ্যমে ফেরত দেওয়া হবে।

